বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৮ জেলে, উদ্ধার ৫
ভোলার চরফ্যাশনের বঙ্গোপসাগর মোহনায় ১৩ জেলেসহ মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ৫ জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন আরও ৮ জেলে।
শুক্রবার (২ আগস্ট) রাতে চরফ্যাশন উপজেলার ঢালচরের মোহনার শিবচর নামক স্থানে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ জেলেরা হলেন, ওই উপজেলার নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. সেলিম মাঝির ছেলে নুর আলম (৩০), হোসেন মাঝির ছেলে কবির (৩২), ৯ নম্বর ওয়ার্ডের শাহে আলম মোল্লা (৫০), আহাম্মেদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুরুল হক মাতাব্বরের ছেলে হোসেন মাঝি (৫০), ৯ নম্বর ওয়ার্ডের তাজুল মালের ছেলে সবুজ (৪০), গনি মৃধার ছেলে বেল্লাল (৫০), জলিল মালের ছেলে ছাদেক মাল (৬০) ও শাহে আলম মাঝির ছেলে জাহাঙ্গীর মাঝি (৪৫)।
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেছেন। জেলে সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে বৈরী আবহাওয়ার মধ্যে চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের শুকনাখালি মৎস্য ঘাট থেকে দুলাল চৌকিদারের একটি ধরা জালের ট্রলার নিয়ে ১৩ জেলে মাছ শিকারে বঙ্গোপসাগরের সাগর মোহনায় যান। শুক্রবার রাতে মাছ ধরে ফিরে আসার সময় সাগরের বড় বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারে থাকা মাঝিসহ ১৩ জেলে সাগরে পড়ে যায়। এ সময় কাছাকাছি থাকা অপর একটি ট্রলার এসে ভাসমান অবস্থায় ৫ জেলেকে উদ্ধার করলেও অপর ৮ জেলেকে খুঁজে পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া জেলেরা হলেন, আহম্মেদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহসিন মাঝির ছেলে দুলাল মাঝি (৪০), ৯ নম্বর ওয়ার্ডের হাশেম মৃধার ছেলে শাহিন (২৫), নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোশারেফ হোসেনের ছেলে মনির (৩৩), আব্দুর রব মুন্সির ছেলে সুমন (৩৮) এবং ৯ নম্বর ওয়ার্ডের হাফেজ আহাম্মদের ছেলে নাজিম (৪৪)। তাদের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
আহম্মদপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান জানান, গত শুক্রবার মাছ ধরা জালের ট্রলার নিয়ে ১৩ জন জেলে সাগর মোহনার শিবচর এলাকায় মাছ ধরতে যান। শুক্রবার রাতে প্রবল টেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এতে ৫ জেলেকে উদ্ধার করা হলেও এখনও ৮ জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া পাঁচ জেলে রাতেই তাদের নিজ নিজ বাড়িতে চলে গেছে। নিখোঁজ জেলেদের পরিবারের মধ্যে চলছে চরম উৎকণ্ঠা। তারা তাদের পরিবারের সদস্যদের জীবিত ফিরিয়ে আনার দাবি জানান।
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, আমরা নিখোঁজ জেলেদের উদ্ধার করার জন্য কোস্ট গার্ডের কর্মকর্তাদের জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। কোস্ট গার্ড নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করবে বলে আশা করি। এছাড়া স্থানীয় মৎস্য ব্যবসায়ীরাও নিজস্ব ট্রলার দিয়ে নিখোঁজ জেলেদের খুঁজতে বের হয়েছে। কোস্ট গার্ড দক্ষিণ জোন জানিয়েছে, শনিবার সকাল থেকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি টিম সাগর মোহনায় নিখোঁজ জেলেদেরকে খোঁজতে বের হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা