নাগেশ্বরীতে পানির ভৌত-রাসায়নিক গুনাগুন পরীক্ষা ও মতবিনিময় সভা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুকুর/জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুনাগুন পরীক্ষা ও মৎস্য চাষীদের প্রয়োজনীয় পরামর্শ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শুক্রবার ও শনিবার দুইদিনব্যাপী নেওয়াশী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মৎস্য চাষি রেজাউল করিম রতনের পুকুর পাড়ে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, নেওয়াশী ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুল, ছাত্র ও যুব উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন, কার্প মাছ উৎপাদনের জন্য পুরস্কারপ্রাপ্ত মৎস্য চাষি রেজাউল করিম রতন, প্রমুখ। এ সময় মৎস্য চাষিদেরকে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সহজ শর্তে ঋণ সুবিধা এবং মাছ চাষে ঝুঁকি ও প্রতিবন্ধকতা মোকাবেলায় মৎস্য চাষ নিরাপদ করার জন্য যান্ত্রিকীকরণসহ গুণগত মানসম্পন্ন পোনা মাছ সরবারহ করে তাদেরকে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে মাছ চাষে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ প্রদান করে সরকারি প্রণোদনার দাবি জানান চাষিরা। পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন ৩০ জন মৎস্য চাষীকে পুকুর/জলাশয়ের পানির ভৌত রাসায়নিক প্যারামিটার পরীক্ষা পূর্বক পরামর্শ প্রদান করেন।
এমএসএম / এমএসএম
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, মধুখালীতে বিএনপির ক্ষোভ
টাকা ও শেয়ারের প্রলোভনে সর্বস্বান্ত, প্রতারক শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির