ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৩-৮-২০২৪ দুপুর ২:১২

বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

শনিবার(৩ আগষ্ট) সকাল ১০টায় লেবুখালিস্থ শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এসময় তারা ৯ দফা দাবিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পদত্যাগ করে সেনাবাহিনী সরকারের দাবি তোলেন। কর্মসূচি পালন কালে 'এই মুহুর্তে দরকার সেনাবাহিনীর সরকার',  'আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার, দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ', এসব স্লোগান তুলে বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, আমাদের শিক্ষার্থীদের যেভাবে পুলিশ বাহিনী ও আওয়ামী পেটোয়া বাহিনী হত্যা করছে তার বিচার চাই। আমাদের শিক্ষার্থী ভাই-বোনদের দিনের পর দিন হত্যা করা হচ্ছে। আমরা তার সুষ্ঠু বিচার পাচ্ছি না। আমাদের ৯ দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নিচ্ছে আমরা রাজপথ ছাড়ছি না। 

পরে বরিশালের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শেখ হাসিনা ক্যান্টনমেন্টের জেওসি'র নিকট স্মারক লিপি প্রদান করা হবে বলে জানান তারা।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস