ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা


আনিছুর রহমান, রূপগঞ্জ photo আনিছুর রহমান, রূপগঞ্জ
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ২:৩৭

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব এলাকায় সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টায় জাতীয় শোক দিবস ‍উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতার প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। চলমান কোভিড-১৯ পরিস্থিতিকে মাথায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর জীবনাদর্শের ওপর আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। 

নাজমুল হাসান ভূঁইয়ার সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তূজা পাপ্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, মতিউর রহমান আকন্দ, তাবিবুল কাদের তমাল, আবু দাউদ মোল্লা, এমায়েত হোসেন, শামিমা সুলতানা ঝিনু, নাঈম ভূ‍ঁইয়া, সাঈদ সোহেল, সোহাগ, ফজলু মোল্লা, রূহুল, মনিরুজ্জামান নাফিজ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সাংঘঠনিক সম্পাদক আরিফ  হাসান ভূ‍ঁইয়া, সামাউন মোল্লা, জুয়েল ভূঁইয়া, হিরা ভূ‍ঁইয়া, শিপন মোল্লা, সোহাগ মোল্লা, আওলাদ ভূঁইয়া, মোকছেদুল ভূঁইয়া, আরিফ, হিমেল, আনিছ, মানিক মাস্টার, শাকিল, সোহেল, হিমেল, রুবেল, মাহাতিরসহ অনেকে।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা