ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

প্রতিবেদন প্রকাশের পর নাগরপুরে বালু খেকোদের বিরুদ্ধে একশনে উপজেলা প্রশাসন


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৩-৮-২০২৪ দুপুর ৩:৩৫
'নাগরপুরে ড্রেজার মেশিনে বালু-মাটি লুট, সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ প্রশাসন' শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি গুরুত্ব আরোপ করে দ্রুত পদক্ষেপ নিয়েছে উপজেলা সহকারী কমিশনার দীপ ভৌমিক। শুক্রবার (২ আগস্ট) প্রতিবেদন প্রকাশের দিনেই পাকুটিয়া ইউনিয়নে দ্রুত অভিযান পরিচালনা করা হয়, যা চলে দুপুর থেকে রাত অবধি পর্যন্ত। এতে ইউনিয়নের পুখুরিয়া, মানড়া, বাঘুটিয়া ও রাথুরা ঘাটে বসানো সকল অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এ ঘটনায় বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।
 
পাকুটিয়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম খান মুঠোফোনে জানায়, বালু-মাটি লুটের বিরুদ্ধে উপজেলা প্রশাসন দ্রুত অভিযান পরিচালনা করায় এলাকাবাসী ব্যাপক খুশি। প্রশাসন রাত পর্যন্ত অভিযান চলমান রেখেছে। এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। বালু খেকোদের বিরুদ্ধে যথাযথ সংবাদ তুলে ধরায় নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই। আশাকরি ভবিষ্যতে এমন অবৈধ ব্যবসার বিরুদ্ধে কর্তৃপক্ষের একশন চলমান থাকবে।
 
জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে জানিয়ে নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক বলেন, গতকাল পাকুটিয়া ইউনিয়নে টাঙ্গাইল জেলার সীমানায় স্থাপিত সকল অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু-মাটি বিক্রির ব্যবসায়ীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর