ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২৪ দুপুর ৩:৫০

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র। এর মধ্যে আমির হোসেন রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে এবং সুজন তাজহাট থানায় কর্মরত ছিলেন।

শনিবার (৩ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বরখাস্তের পর ওই দু'জনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

এর আগে, গত ১৬ জুলাই পুলিশ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাবার বুলেটের আঘাতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। তবে বিক্ষোভকারীদের ছোঁড়া ইট-পাটকেলের আঘাতে আবু সাঈদের মৃত্যু হয়েছে বলে পুলিশের এজাহারে উল্লেখ করা হয়।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের আলোকবর্তিকা: ভিসি

‘‘দালালদের পিছনে ঘুরবেন না ওইদিন শেষ’’—ভূমি সেবা মেলায় রাণীশংকৈল ইউএনও

ঝিনাইদহে অধিগ্রহণকৃত জমিতে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান

বারহাট্টায় ইয়াবাসহ আটক-২

গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হবে ২১ মে, জেলা প্রশাসকের উপস্থিতিতে আলোচনা সভা

নাচোলে জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন

ধুনটে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউনিয়ায় কোরবানির পশুর বাজার চাঙা, খামারিদের মুখে স্বস্তির হাসি

বড়লেখায় আকিলা ফারহার ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন

মুকসুদপুর ডাচ বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

পঞ্চগড়ের বোদায় বোরো মৌসুমের ধান-গম ও চাল সংগ্রহ শুরু

অভয়নগরে ভূমিসেবা মেলার উদ্বোধন

ফুলছড়ি উপজেলায় কৃষি, পুষ্টি ও গ্রামীণ অর্থনীতি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত