আক্কেলপুরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে ১০ নারী-পুরুষ আহত
প্রায় এক সপ্তাহ আগে সড়কে একটি সংঘর্ষের জের ধরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুরে ১০ নারী-পুরুষ আহত হয়েছেন। ঘটনাটি উপজেলার রায়কালী ইউনিয়নের চন্দনদিঘী বাজারের পশ্চিমে পাকড়দাড়া মোড়ে ঘটেছে।
আহত, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে ভ্যান ও মটোরসাইকেল সংঘর্ষের জের ধরে উপজেলার গোপীনাথপুর ইউপির তেমারিয়া লোহারপাড়া ও রায়কালী ইউপির চিয়ারিগ্রাম পাকড়দ্বারিয়া গ্রামের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর ধারাবাহিকতায় গতকাল রোববার (২২ আগস্ট) সন্ধ্যায় পথ অবরোধ করাকে কেন্দ্র করে রাত সাড়ে ৯টায় দুই গ্রামের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জন আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রোববার রাতেই আহতদের দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান। পরবর্তীতে সোমবার সকালে আবারো বিছিন্ন কিছু ঘটনা ঘটলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণ করে।
আক্কেলপুর থানার কর্তব্যরত অফিসার এসআই আরিফুজ্জামানের সাথে দুপুড় দেড়টায় ফোনে কথা বললে তিনি জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়