ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৩-৮-২০২৪ বিকাল ৬:১১

পঞ্চগড়ে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। নয় দফা দাবী আদায়ে পঞ্চগড়ে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির ডাকে।

পঞ্চগড়ে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। নয় দফা দাবী আদায়ে পঞ্চগড়ে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির ডাকে।
শনিবার (৩ আগস্ট) সকাল ১১ টায় জজ কোর্ট সংলগ্ন এলাকা থেকে মিছিলটি বের হয়ে,পঞ্চগড়-ঢাকা মহাসড়ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে মহাসড়ক অবরোধ করে।
এতে শতশত গাড়ী ও পথচারী আটকে দূর্ভোগে পড়ে।আগামীকালকের অসহযোগ আন্দোলনে সবাইকে আহব্বান জানিয়ে সমাবেশ বিকাল ৪ টা ৪৫ মিনিটে শেষ করে।পরে যান চলাচল স্বাভাবিক হয়।

সমাবেশে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন,জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ), কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান,অবসর প্রাপ্ত শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল,শিক্ষক নেতা রবিউল ইসলাম,আইনজীবি হাবীব আল আমিন ফেরদৌস,সাংবাদিক ও নাট্যকর্মী সরকার হায়দার, সাবেক সেনা কর্মকর্তা আব্বাস আলী প্রমূখ।এ সময় বক্তারা সরকারের অবিলম্বে পদত্যাগ দাবী করে,বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির পদত্যাগসহ ছাত্রলীগকে অবাঞ্চিত ঘোষণা করেন আন্দোলনকারীরা।

এ সময় দেওয়াল লিখনসহ বিভিন্ন ফেস্টুন নিয়ে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে’রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা।বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই শিক্ষার্থীসহ সর্ব স্তরের মানুষ অংশ নেয়।

এমএসএম / এমএসএম

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯.৫০ লক্ষ টাকা জরিমানা আদায়

প্রশাসনের অভিযান সত্বেও সিংড়ায় ১১ বিঘা ফসলি জমিতে পুকুর খনন চলছে

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

লাকসামে মানবতার ব্লাড ব্যাংক স্বেচ্ছোসেবা সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে ০২ যাত্রীর মৃত্যু-আহত-০১

সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিতকরাসহ জলবায়ু সংকট নিরসনের দাবীত বাগেরহাটে মানব বন্ধন কর্মসুচী

সিলেটের কানাইঘাটে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি

নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ

কালাইয়ে বোর্ড বই বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ

মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

পটুয়াখালীতে পিকআপ-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২