ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সিদ্ধিরগঞ্জে আন্দোলনকারীদের অবস্থান, মহাসড়কে যান চলাচল বন্ধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২৪ দুপুর ১১:২৯

এক দফা দাবিতে দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন চলছে। রাজধানী ঢাকার নিকটবর্তী জেলা নারায়ণগঞ্জেও আন্দোলনের শুরু থেকেই উত্তাল। রোববার (৪ আগস্ট) সকাল থেকেই গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা।

ঢাকার প্রবেশমুখ হিসেবে পরিচিত মহাসড়কটিতে অটোরিকশা বাদে অন্যকোনো যান চলাচল করছে না। তবে সকাল ৮টার দিকে কিছু ভারি যান চলাচলের চেষ্টা করলে শিক্ষার্থীদের বাধায় বেশিদূর যেতে পারেনি। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রীরা।

আফজাল হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, আমার দোকান মালিবাগে। অনেকদিন ধরে ব্যবসা মন্দা, অভাবে আছি। চেয়েছিলাম দোকানটা খুলতে, যেতেই পারলাম না। 

ইলিয়াস আলি নামের এক চাকরিজীবী বলেন, বেসরকারি চাকরি করি। অফিসে যেতে না পারলে চাকরিও চলে যেতে পারে। এদিকে গাড়ি চলছে না। আমাদের কষ্টটা কেউ বোঝে না।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইনস্পেকটর (টিআই) কে এম শরফুদ্দিন বলেন, সকাল থেকেই আন্দোলনকারীদের বাঁধার কারণে মহাসড়কে যান চলাচল করতে পারছে না। আমরা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কাজ করছি।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের আলোকবর্তিকা: ভিসি

‘‘দালালদের পিছনে ঘুরবেন না ওইদিন শেষ’’—ভূমি সেবা মেলায় রাণীশংকৈল ইউএনও

ঝিনাইদহে অধিগ্রহণকৃত জমিতে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান

বারহাট্টায় ইয়াবাসহ আটক-২

গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হবে ২১ মে, জেলা প্রশাসকের উপস্থিতিতে আলোচনা সভা

নাচোলে জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন

ধুনটে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউনিয়ায় কোরবানির পশুর বাজার চাঙা, খামারিদের মুখে স্বস্তির হাসি

বড়লেখায় আকিলা ফারহার ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন

মুকসুদপুর ডাচ বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

পঞ্চগড়ের বোদায় বোরো মৌসুমের ধান-গম ও চাল সংগ্রহ শুরু

অভয়নগরে ভূমিসেবা মেলার উদ্বোধন

ফুলছড়ি উপজেলায় কৃষি, পুষ্টি ও গ্রামীণ অর্থনীতি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত