ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল ও মারপিটের অভিযোগে নারী ইউপি সদস্য গ্রেফতার
ঠাকুরগাঁও সদর উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল করে মারপিট করে পরিচিত মানুষদের দেয়ার অভিযোগে এক নারী ইউপি সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গত শনিবার চিলারং ইউনিয়নের আদালিহাটের ধনিবস্তি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। রুবি আক্তার (৩২) চিলারং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনায় পরদিন নারী ইউপি সদস্যের মারপিটে আহত আনজু আক্তার বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ধনিবস্তি গুচ্ছগ্রাম এলাকায় রয়েছে ৫৬টি ঘর। এসব ঘরে অসহায় মানুষরা বসবাস করে আসছিলেন। গুচ্ছগ্রামের তালিকায় আনজু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগমের নাম আসে। সে অনুযায়ী সাব-রেজিস্ট্রি অফিস থেকে ঘরগুলো তাদের রেজিস্ট্রি করে দেয়া হয়। পরে আনজুসহ অন্যরা সেখানে বসবাস শুরু করেন। এ অবস্থায় নারী ইউপি সদস্য রুবি আক্তারের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ঘর ছেড়ে দেয়ার কথা বলে আনজু ও তার স্বামীকে মারপিট করে শ্লীলতাহানী ঘটায়।
চিলারং ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী জানান, ঘটনাটি জানার পর তাৎক্ষণিক বিষয়টি সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনকে জানানো হয়। পরে আনজু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগম সদর ইউএনও বরাবর একটি অভিযোগ দায়ের করেন বলে জেনেছি।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ