গাজীপুরে মন্দির পাহারা দিচ্ছেন ইসলামী আন্দোলনের কর্মীরা
গাজীপুরে মন্দিরসহ সরকারি বিভিন্ন দপ্তর নিজেদের উদ্যোগে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা। আজ মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর বিভিন্ন মন্দিরে গিয়ে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা প্রধান গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সংগঠনের ইউনিফর্মধারী সদস্যরা ছাড়াও নেতাদের সহায়তা করতে দেখা গেছে।
অন্যদিকে সকাল ১০টার পর বিভিন্ন দল খণ্ড খণ্ড মিছিল করছে গাজীপুরের বিভিন্ন মহাসড়কে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর সদর থানা সভাপতি এস এম ওয়াহিদুল ইসলাম বলেন, ‘দলের প্রধানের নির্দেশে সারা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দেওয়া হচ্ছে। আমরা বাঙালি সবাই ভাই ভাই।’
ওয়াহিদুল ইসলাম বলেন, ‘দেশের এই মুহূর্তে কোনো মহল সংখ্যালঘুদের বাড়িতে কিংবা মন্দিরে যাতে হামলা করতে না পারে, সে জন্য আমরা পাহারায় বসেছি। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের সামনে আমাদের সদস্যরা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন। কেন্দ্রীয়ভাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এ দায়িত্ব পালন করে যাব।’
T.A.S / T.A.S
১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক
বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক
শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন
শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি
কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক
মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন
মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার
পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি