সুনামগঞ্জে মন্দিরের নিরাপত্তায় মাদরাসাছাত্ররা
পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের খবর আসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন খবরে সুনামগঞ্জের সচেতন নাগরিক, মাদরাসা ছাত্ররাসহ সচেতন মহল শহরের বিভিন্ন মন্দিরে অবস্থান নিয়ে পাহারা দেন। সারা রাত তারা শহরের বিভিন্ন মন্দিরে কঠোর অবস্থান নেন। রাত থেকেই কওমি মাদরাসার ছাত্ররা সুনামগঞ্জের মন্দিরের সামনে পাহারার ব্যবস্থা করেন।
ছাত্ররা জানান, ফজরের পর থেকে কওমি মাদরাসার ছাত্ররা সুনামগঞ্জের সব মন্দিরে নিরাপত্তার ব্যবস্থা করেছেন। যদিও সুনামগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই দেশ আমাদের সবার আর আমাদের সবাইকেই রক্ষা করতে হবে। এই দেশে সকলে যার যার ধর্ম পালন করবে। স্বাধীনতা মানে এই না যে অন্যরা ধর্ম পালন করতে পারবে না। আমরা সবার নিরাপত্তা দেব।
সুনামগঞ্জ শহরের শ্রী শ্রী কালী মন্দির কালীবাড়ী, দুর্গাবাড়ী মন্দির,এবং খ্রিস্টানদের কলোনিতে মাদরাসা ছাত্রদের অবস্থন ছিলো চোখে পড়ার মতো।
সনাতন ধর্মাবলম্বী দুর্জয় দাস দ্রুব সকালের সময়কে বলেন, সব ধর্মের ভাইয়েরা দেশের এই ক্রান্তিলগ্নে রাত জেগে মন্দিরগুলো রক্ষা করেছেন। আমরা এ রকম ভ্রাতৃত্বের স্বপ্ন রোজ দেখি। এই ভ্রাতৃত্ব বজায় থাকুক।
সুনামগঞ্জের স্বেচ্ছাসেবক আম্মার আহমদ সকালের সময়কে বলেন, দেশে সুযোগসন্ধানী একটা চক্র ঝামেলা চেষ্টা করছে। আর এদের প্রতিহত করতে আমাদের এই অবস্থান। আমরা চাই আমার দেশের সবাই নিরাপদে থাকুক। আর তাই আমরা মাদরাসা ছাত্রদের সঙ্গে নিয়ে সবার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মন্দির পাহারা দিচ্ছি।
আরেক স্বেচ্ছাসেবক সজীব সকালের সময়কে বলেন, সুনামগঞ্জ অসাম্প্রদায়িক শহর। এই শহরে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকি। হিন্দুরাও আমাদের ভাই-বোন তাই তাদের নিরাপত্তা ও তাদেরকে অভয় দিতে মন্দিরের সামনে অবস্থান নিয়েছি।
T.A.S / T.A.S
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের আলোকবর্তিকা: ভিসি
‘‘দালালদের পিছনে ঘুরবেন না ওইদিন শেষ’’—ভূমি সেবা মেলায় রাণীশংকৈল ইউএনও
ঝিনাইদহে অধিগ্রহণকৃত জমিতে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান
বারহাট্টায় ইয়াবাসহ আটক-২
গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হবে ২১ মে, জেলা প্রশাসকের উপস্থিতিতে আলোচনা সভা
নাচোলে জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন
ধুনটে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
কাউনিয়ায় কোরবানির পশুর বাজার চাঙা, খামারিদের মুখে স্বস্তির হাসি
বড়লেখায় আকিলা ফারহার ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন
মুকসুদপুর ডাচ বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন
পঞ্চগড়ের বোদায় বোরো মৌসুমের ধান-গম ও চাল সংগ্রহ শুরু
অভয়নগরে ভূমিসেবা মেলার উদ্বোধন