ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে শিক্ষার্থীদের বিজয় মিছিল অনুষ্ঠিত


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৬-৮-২০২৪ দুপুর ৪:২৭
টাঙ্গাইলের নাগরপুরে শেখ হাসিনার পদত্যাগের খবরে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকেই বিজয় উৎসবে মেতে উঠে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা প্রায় ১০০ ফুট লম্বা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয় এবং সদর রিক্সা স্ট্যান্ড চত্বরে শহীদদের স্মরণে সালাম প্রদর্শন, এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীত গাওয়া হয়।
 
সাধারণ শিক্ষার্থীরা বলেন, বৈষম্য ও অন্যায় করে বেশিদিন টিকে থাকা যায় না। যৌক্তিক দাবি করায় শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে স্বৈরশাসক। শিক্ষার্থীদের ওপর জুলুম করায় এই স্বৈরশাসকের পতন হয়েছে।
 
উল্লেখ্য, গত রবিবার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির সমর্থনে সাধারণ শিক্ষার্থীরা যদুনাথ সরকারি স্কুল সংলগ্ন বকুল তলায় সমবেত হয়ে মিছিল বের করার চেষ্টা করলে সেটিতে স্থানীয় আ.লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয় এবং হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা