ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছা বাসীর জানমালের ক্ষতি হলে কাউকে ছাড় দেয়া হবে না: বিএনপি নেতা এনামুল হক


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৬-৮-২০২৪ দুপুর ৪:৩৬

হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিএনপি নেতা কর্মীদের। যদি কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চান তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। মঙ্গলবার সকালে খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ইনামুল হক বলেন, আগামীর দেশ নায়ক তারেক রহমান ও দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশ আপনার সবাই অবগত আছেন। এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নের সভাপতি-সম্পাদকের নেতাদের নিয়ে পাহারা দিতে হবে। বিএনপি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সমর্থন করে না। তিনি আরো বলেন, যদি কেউ ঘোলা পানিতে মাছ শিকার করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।‌ বিএনপির নেতাকর্মীরা কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের সমর্থন ও জড়িয়ে পড়ে তার জন্য দল দায়ী থাকবে না। আমি কোন সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দিবো না। এই উপজেলার মানুষ আমার পরম আত্মীয়। যদি কোন দুর্বত্তরা ভাংচুর, অগ্নিসংযোগের চেষ্টা করে তা সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। প্রয়োজনে আমরা পাহারা দিবো। সংবাদ সম্মেলন শেষে উপজেলা সদরে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এমদাদুল হক,যুবদলের আহ্বায়ক শেখ তহিদুজ্জামান মুকুল, ইমরান সরদার, সাজ্জাদ আহমেদ মানিক, সাইফুল ইসলাম তারেক প্রমুখ।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত