মান্দায় মারপিট ও চাইনিজের কুপে আহত-৪
নওগাঁর মান্দায় হুমকির মামলা করে অবৈধভাবে প্রতিপক্ষের জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় অভিযুক্তদের মারপিট ও চাইনিজের কুপে ৪ জন গুরুত্বর আহত হয়েছেন। গত (৫ আগস্ট) সোমবার বেলা ১২ টার সময় উপজেলার মৈনম ইউপির মৈনম সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মৈনম সরকার পাড়া গ্রামের মৃত গনি মোল্যার ছেলে আজিজুর রহমান (৫৫) এর ছেলে মোরসালিম (২২), মৃত খোদাবক্স আলীর ছেলে আবুল কালাম আজাদ (৬৫) ও নজরুল ইসলাম (৬২) এবং এর ছেলে নাজমুল হক (৩২)।
অপরদিকে অভিযুক্তরা হলেন, একই এলাকার প্রতিবেশী আসলাম হোসেন (৪০), আতাউর রহমান (৫৫), হায়দার আলী (৫৭), সাইদুর রহমান (৬০), মোহসিন আলী (২৮) ও আলমগীর হোসেন (২৬)।
ভুক্তভোগী ও আহতরা জানান, মঈনুল ইসলামের নামীয় বাপ-দাদার পৈত্রিক সম্পত্তির ১১ শতাংশ জমি অভিযুক্তরা জাল স্বাক্ষর করে দলিল সম্পাদন করেন। দলিল সম্পাদনের ষ্ট্যাম্প নাজমুল নামে এক ব্যক্তির নামে উত্তোলন পূর্বক তাদের নামীয় দলিল দেখিয়ে জমি দখলের পায়তারা করে আসছেন। আমাদের ভোগ-দখলীয় সম্পত্তিতে ঘটনার দিন গেলে তারা অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিক ভাবে তারা হামলা চালায়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর আহত হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় কিছু ব্যক্তি জানান, অভিযুক্তরা দীর্ঘদিন থেকে বন্ধকের নামে বহু মানুষের জমি দখল করেন তারা। তাদের বিরুদ্ধে শালিশ বৈঠক করেও কোন লাভ হয় না।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এব্যাপারে কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২