ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বড়লেখায় ইয়াবাসহ আটক ২


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২১ দুপুর ৪:১০
মৌলভীবাজারের বড়লেখায় ১১৩ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ মে) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঁঠালতলী উত্তর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলোঁ- উপজেলার কা‍ঁঠালতলী উত্তর গ্রামের আমিন আলীর ছেলে হাবিবুর রহমান (৩৬) ও অজমির গ্রামের হাসিব আলীর ছেলে সাইফুর রহমান (৩০)।
  
পুলিশ সূত্র জানিয়েছে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঁঠালতলী উত্তর গ্রামের হাবিবুর রহমানের বসতঘরে অভিযান চালায়। এ সময় হাবিবুর রহমানের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৫ হাজার ৩০০ টাকা এবং সাইফুর রহমানের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার কর‍া হয়। পরে তাদের আটক করা হয়। 
 
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস সোমবার (২৪ মে) দুপুরে ইয়াবাসহ দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে সকালের সময়কে বলেন, ১১৩ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
তিনি আরো বলেন, তারা দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আগে জেলও খেটেছে। জেল থেকে জামিনে বেরিয়ে পুনরায় ইয়াবা কারবারে জড়িয়ে পড়েছে।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার