চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন পুলিশ সদস্যদের বিক্ষোভ, দায়িত্ব পালন করছে না কোন পুলিশ সদস্য
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোন সদস্য দায়িত্ব পালন করছে না, চেইন অব কমান্ড ভেঙে পরেছে পুলিশের মধ্যে। পোষাক পরিহিত কোন পুলিশ সদস্যকে পাওয়া যায় নি মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে। কিংবা মেট্রোপলিটন পুলিশ লাইনে। পুলিশ পোষাক পরিবর্তন সহ ১১ দফা দাবীতে তারা কর্মবিরতিতে রয়েছে। সিএমপির নিরাপত্তার দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। স্বয়ং সিএমপি কমিশনার সাইফুল ইসলাম আত্নগোপন রয়েছেন বলে অভিযোগ করেন সিএমপিতে কর্মরত পুলিশের বিক্ষোভকারী পুলিশ সদস্যরা।
আজ ৭ আগষ্ট ( বুধবার) দুপুরে শত শত বিক্ষুব্ধ পুলিশ সদস্য সাদা পোশাকে কমিশনার কার্যালের সামনে বিক্ষোভ মিছিল করে তাদের সিনিয়র অফিসারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। তারা বলার চেষ্টা করছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র জনতার তোপের মুখে সাধারণ পুলিশ সদস্যদের মৃত্যুর ঠেলে দিয়ে সিনিয়র অফিসার রা পালিয়ে যায়,যা কখনো কাম্য ছিল না। পুলিশ সদস্যরা ছাত্র জনতার উপর গুলি করতে না চাইলেও কিছু অফিসার তাদেরকে দিয়ে গুলি করতে বাধ্য করে বলেও অভিযোগ তাদের। বিশেষ করে ৫ আগষ্ট সরকার পতনের পর ছাত্র জনতার হামলায় দেশের বিভিন্ন থানা, বাসাবাড়ি সহ পুলিশের নানা স্থাপনায় হামলা করা হলে পুলিশের সিনিয়র অফিসাররা সদস্য কোন দিক নির্দেশনা না দিয়ে পুলিশ সদস্যদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালিয়ে যায়।
পুলিশ সিনিয়র অফিসাররা পুলিশ সদস্যদের অভিযোগ অস্বীকার করে বলেন আমারা ভিন্ন ভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছি পরিস্থিতি ভয়াবহ মুহুর্তে কেউ কাউকে অনুসরণ করার সূযোগ হয়তো হয়নি, যার জন্য পুলিশ সদস্যদের সাথে সিনিয়র অফিসারদের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমরা পুলিশে শৃঙ্খলা ও চেইন অব কমান্ড ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি। কমিশনার অফিসের সামনে পুলিশ সদস্যদের বিক্ষোভ মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশ করে তাদের দাবী দাওয়া জানালে এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাদের দাবীর সাথে একমত প্রকাশ করে তাদের মিছিলে যোগ দেন উপস্থিত ছিলেন। তারা একসাথে মিছিল নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার