উত্তরায় মধ্য রাতে ডাকাত আতঙ্ক, মসজিদের মাইকে মাইকে সতর্কতা
গভীর রাতে রাজধানীর উত্তরাজুড়ে ‘ডাকাত-সন্ত্রাসীরা' প্রবেশ করেছে জানিয়ে মসজিদের মাইকে মাইকে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছেআজ (বুধবার) দিবাগত রাত আড়াইটার পর থেকে উত্তরার বিভিন্ন সেক্টরের মসজিদ থেকে এলাকায় ডাকাত ঢুকেছে জানিয়ে কিছুক্ষণ পর পর সতর্কবার্তা প্রচার করা হচ্ছে।
এরই মধ্যে ডাকাত-সন্ত্রাসীদের প্রতিরোধ করতে ১১ নম্বর সেক্টরস্থ উত্তরা পশ্চিম থানার সামনে জড়ো হয়েছে শতাধিক মানুষ।তুরাগের রানাভোলা, ফুলবাড়িয়া এলাকার একাধিক মসজিদের মাইক থেকেও এলাকায় ডাকাত-সন্ত্রাসী ঢুকে পড়েছে জানিয়ে সবাইকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়।
তুরাগ থানার বাসিন্দা সজিব জানায়, আমরা রাস্তায় বের হয়ে এসেছি। সবাই রাস্তায় নেমে এসেছে ডাকাত-সন্ত্রাসীদের প্রতিহত করতে।উত্তরা ১১ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা গণমাধ্যমকর্মী দেলোয়ার হোসাইন বলেন, একদলকে সেক্টরবাসীকে ধাওয়া দিয়েছে। তারা পালিয়েছে। সেনাবাহিনী চৌরাস্তা এলাকায় শক্ত অবস্থান নিয়েছে।উত্তরা পূর্ব থানাধীন ৮ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা এসডি রাসেল জানায়, আমাদের এদিকেও মসজিদের মাইক থেকে একটু পর পর এলাকার ডাকাত এবং সন্ত্রাসী ঢুকে পড়েছে জানিয়ে সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।
অপরদিকে, তুরাগ, উত্তরা, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় গভীর রাতে 'ডাকাত-সন্ত্রাসী' প্রতিহত করতে বিভিন্ন বাসাবাড়িতে লাইট জ্বালিয়ে মানুষকে সতর্কবস্থায় নিজ নিজ গ্যারেজে ঘোরাফেরা করতে দেখা গেছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে