ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

পোশাক শিল্পে অটোমেটিক সেলাই মেশিন প্রদর্শনী ও অটোমেশন সেমিনার অনুষ্ঠিত


সুমন চক্রবর্ত্তী photo সুমন চক্রবর্ত্তী
প্রকাশিত: ১৯-১২-২০২৫ রাত ১১:৩৯

চীনের শীর্ষস্থানীয় গার্মেন্টস মেশিনারিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জ্যাক টেকনোলজি কোম্পানি লিমিটেড এবং জ্যাক মেশিনারিজ ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট (এফএম)-এর যৌথ উদ্যোগে “পোশাক শিল্পে ব্যবহৃত অটোমেটিক সেলাই মেশিন প্রদর্শনী ও অটোমেশন সেমিনার” শীর্ষক দিনব্যাপী এক সেমিনার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাসা ডেনিম লিমিটেডের চেয়ারপার্সন পারভীন মাহমুদ এফসিএ, নিউ এরা ফ্যাশন ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চায়না চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ওয়েনসেং ঝাঙ, কে গার্মেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং বিজিএমইএ-এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিজয় শেখর দাস ও এইচকেটিজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এনামুল আজিজ চৌধুরী। অনুষ্ঠানে এম নাইন-এ অটোমেটিক টেমপ্লেট মেশিন বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন প্রদান করেন ফজলে মেহরাব সূর্য। পাশাপাশি জ্যাক টোটাল অটোমেশন সলিউশন নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন মিস এল। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জ্যাক মেশিনারিজ ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্টের (এফএম) চেয়ারম্যান ফজলে করিম লিটন এবং কোম্পানির ভাইস জেনারেল ম্যানেজার (বাংলাদেশ) মিস্টার লুকা। বক্তারা বলেন, আধুনিক অটোমেশন, এআই-ভিত্তিক সাপোর্ট সিস্টেম এবং স্মার্ট মেশিন ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা আরও সহজ হবে। ফাস্ট অ্যান্ড মডার্ন-এর নতুন এআই সাপোর্ট অ্যাপ পোশাক শিল্পে প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন পোশাক কারখানার মালিক, ব্যবস্থাপক, প্রযুক্তিবিদ ও শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল