ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ঝিগাতলায় হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১২-২০২৫ দুপুর ১:৪৪

রাজধানী ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতআরা রুমি (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুমি এনসিপির ধানমন্ডি থানা (ঢাকা মহানগর দক্ষিণ) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।  
আজ (বৃহস্পতিবার) সকালে ঝিগাতলা কাঁচাবাজার সংলগ্ন জান্নাতী ছাত্রী হোস্টেলের ৫ম তলার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 
পুলিশ বলছে তারা হোস্টেলে গিয়ে রুমির মরদেহ ঝুলন্ত অবস্থায় পান এবং তাদের প্রাথমিক ধারণা তিনি আত্মহত্যা করেছেন।  
ঘটনার বিষয়ে জানতে চাইলে হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহদাত হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে ছাত্রী হোস্টেল কর্তৃপক্ষ পুলিশকে রুমির বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরেদেহ দেখতে পায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। 
শাহদাত হোসেন আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন।  তার পারিবারিক জীবন সম্পর্কে আমরা যা জেনেছি তার দুইটি বিয়ে হয়েছিল এবং দুবারই বিচ্ছেদ হয়েছে। দুই সংসারে তার দুই সন্তান রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  আমাদের কাছে এখন পর্যন্ত আসা তথ্য অনুযায়ী রুমি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তবে তার কোনো পদ ছিল না বলে এখন পর্যন্ত জানতে পেরেছি।

 

Aminur / Aminur

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল