রাজধানীতে সেনা অভিযানে কালোবাজারি সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার
রাজধানীর শ্যামপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি কালোবাজারি সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার শ্যামপুর ধলেশ্বর গোদারাঘাট এলাকায় যাত্রাবাড়ী আর্মি ক্যাম্প কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সরকারি খাদ্যপণ্য জব্দ করা হয়।
অভিযানকালে ২৬ হাজার ৫০ কেজি চাল ও ৩২ হাজার ৫০০ কেজি ময়দা, একটি ট্রাক এবং নগদ ৪১ হাজার ৭২৫ টাকা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।
সেনাবাহিনী জানায়, জব্দকৃত খাদ্যপণ্যগুলো অবৈধভাবে মজুদ করে বাজারে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কালোবাজারি কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
অভিযানটির নেতৃত্ব দেন মেজর রেদওয়ান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সেনাবাহিনী জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অবৈধ মজুদ ও কালোবাজারি কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা