মহিবুল হক ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান; স্ত্রীর ফ্ল্যাটে ক্রোকাদেশের অনুমোদন
সাবেক সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ঢাকা—মোঃ মহিবুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারসহ নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে।
অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, তার স্ত্রী সৈয়দা আফরোজা বেগম (সাবেক অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়, ঢাকা)-এর নামে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় ২ নং রোডের ১৯০ নং প্লটে নির্মিত ‘Mamory By Momen’ ভবনের ৫/এ নং ২৭০০ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।
বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা চলছে। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে সম্পত্তি হস্তান্তর হয়ে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ প্রেক্ষিতে, সৈয়দা আফরোজা বেগমের নামে অর্জিত স্থাবর সম্পদের ওপর ক্রোকাদেশ জারির নিমিত্ত দুদক কমিশন অনুমোদন প্রদান করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে ক্রোকাদেশ কার্যকর করা হবে।
এ বিষয়ে ব্রিফিং করেন জনসংযোগ কর্মকর্তা ও তথ্য প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকতারুল ইসলাম।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার