ভাষানটেক বাজারে চাঁদা দাবির জেরে হামলা, দুইজন আক্রান্ত
রাজধানীর ভাষানটেক বাজার এলাকায় পণ্য বিতরণ কার্যক্রম চলাকালে চাঁদাবাজি ও হামলার অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়,শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ৩টার দিকে ফেয়ারওয়ে ইন্ডাস্ট্রিজের পণ্য বিক্রয় কার্যক্রম চলাকালে কয়েকজন ব্যক্তি এসে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে বিতরণ কার্যক্রমে বাধা দেন এবং উপস্থিত পণ্যবাহী ট্রাকের সঙ্গে থাকা তন্নী বেগম ও তার স্বামীকে মারধর করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ হামলার ঘটনাকে কেন্দ্র করে উক্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
জানা গেছে, মাহে রমজান উপলক্ষে ফেয়ারওয়ে ইন্ডাস্ট্রিজ দরিদ্র পরিবারের মাঝে স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় ভাষানটেক বাজারে শুক্রবারে পূণ্যবাহী ট্রাক নিয়ে গেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীসহ প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদার টাকা দাবি করার সময় তারা নিজেদেরকে ঢাকা মহানগর উত্তর ভাষানটেক থানার ৯৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম কর্মী হিসেবে পরিচয় দেন।
তবে এ বিষয়ে ৯৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলামকে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করলে তিনি ফোন কল ধরেন নি
ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা