ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মুড়ি ভর্তি পিকআপ থেকে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিচ ইয়াবা উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৩-২০২৬ রাত ৯:৩৭

 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মোট্টাঃ (উত্তর) কার্যালয়ের একটি টিম ঢাকা মহানগরীর দক্ষিন যাত্রাবাড়ী এলাকা থেকে ০১ জন মাদক ব্যবসায়ীসহ ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পিকআপ আটক করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়েয় রমনা সার্কেল পরিদর্শক জনাব মোঃ জাকির হোসেন গোপন সংবাদ মারফত জানতে পারেন, ঢাকা মেট্রো-ন-১২-৪৪৩২ নম্বরের পিকআপ গাড়ি যোগে জনৈক ব্যাক্তি কুমিল্লায় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবার একটি চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসবে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৫-০২-২০২৬ তারিখ সকাল ১:০০ ঘটিকায় রমনা সার্কেলের সমন্বয়ে একটি রেইডিংপার্টি গঠন করে যাত্রাবাড়ী ধানাধীন দক্ষিন যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করে। সংবাদ দাতার বর্ণনা মোতাবেক যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ীস্থ নিট পূবালী মৎস্য বাজারের সামনে ঢাকা-কুমিল্লা মহাসড়কের উপর ঢাকা অভিমুখী ঢাকা মেট্রো-ন-১২-৪৯৩২ নম্বরের পিকআপ গাড়িটি আসলে গতিরোধ করে ভল্লাশি করা হয় এবং ২৩ বস্তা মুড়ির নিচে লুকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজা ও ৭০০  ইয়াবা উদ্ধার করে। গাড়ীর ড্রাইভিং সিটে বসা আসামী মোঃ সোহেল রানা (৩২), পিতা-মোঃ নজর আলী, মাতা- মোসাঃ সাজেদুর বেগম, সাং- পররপুর, ০৫ নং ওয়ার্ড, সুন্দরপুর ইউপি, থানা কাহারুল, জেলা দিনাজপুরকে রেইডিংপার্টির সহযোগিতায় ঘেরাওপূর্বক আটক করা হয়।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী মোঃ সোহেল রানা (৩২)  উদ্ধারকৃত আলামত  কুমিল্লার সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে সরবরাহের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে এসেছে। সে আরো জানায়, পিকআপে মুড়ি বহনের আড়ালে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমায় হতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবা পাঁচার করত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক জনাব জাকির হোসেন, পরিদর্শক, রমনা সার্কেল বাদি হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল