ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর

অপহরণ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আসামি ধরে প্রশংসায় ভাসছে কামরাঙ্গীচর থানা পুলিশ


সাহেব মাহমুদ ইমরান photo সাহেব মাহমুদ ইমরান
প্রকাশিত: ৩-৩-২০২৬ দুপুর ৩:৫

অপহরণ মামলার ২৪ ঘন্টার ভেতর আসামি ধরে প্রশংসায় ভাসছে কামরাঙ্গীচর থানা পুলিশ। গত রোববার (১ মার্চ) রিহাদ (১৭) নামে একটি কিশোর অপহরণ হয়। এরপর   সোমবার (২ মার্চ) কামরাঙ্গীচর থানায় কিশোরের বাবা রফিক দেওয়ান বাদি হয়ে মামলা করেন। মঙ্গলবার রাতে মামলার মূল আসামি একরামকে গ্রেপ্তার করা হয়। জানা যায় একরামের নামে কামরাঙ্গীচর থানায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাইসহ আরো একাধিক মামলা রয়েছে। মাত্র ২৪ ঘন্টার ভেতর এমন দুর্ধর্ষ সন্ত্রাসীকে ধরে প্রশংসায় ভাসছে কামরাঙ্গীচর থানা পুলিশ। 
জানা যায় লালবাগ ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার  জুয়েল চাকমার নির্দেশে কামরাঙ্গীচর থানার একটি চক্ষুস টিম শীর্ষ সন্ত্রাসী একরামকে ধরতে কাজে বের হয়, পরে ২৪ ঘন্টার ভেতর তারা আসামি ধরতে সক্ষম হয়। তবে মামলার অন্য আসামীরা এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। তবে এই বিষয়ে লালবাগ ডিভিশনের সহকারী পুলিশ কমিশনার জুয়েল চাকমার সঙ্গে কথা বললে তিনি আমাদের জানান, শুধু কামরাঙ্গীচর থানা এলাকা নয়, পুরো লালবাগ ডিভিশনের ভেতর কোন মাদক ব্যবসায়ী বা সন্ত্রাস থাকতে পারবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পুলিশ বাহিনী সর্বদা কাজ করছে।
এছাড়া শীর্ষ সন্ত্রাসী একরাম গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে। পুলিশের এমন সাহসী পদক্ষেপে জনমনে আবারো পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনবে বলে আশাবাদি কামরাঙ্গীচরের সাধারণ জনগণ।

এমএসএম / এমএসএম

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান