ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৩-৩-২০২৬ দুপুর ১২:১৭

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

তুরাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. চাঁন মিয়া বেপারী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ মোস্তফা জামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মুহাম্মাদ আলী, বিপ্লব হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ মোস্তফা জামান বলেন, খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও অধিকার আদায়ের আন্দোলনে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ধারণ করে আমাদের মানবিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে হাজী মো. চাঁন মিয়া বেপারী বলেন, “দেশের এই ক্রান্তিকালে মরহুমা দেশনেত্রীর আদর্শ আমাদের প্রেরণা জোগায়। তাঁর রুহের মাগফিরাত কামনায় আমরা আজ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও তুরাগের সাধারণ মানুষের কল্যাণে বিএনপি কাজ করে যাবে।” তিনি সবাইকে দোয়া ও মানবিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

আলোচনা শেষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় উপহার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা