ঢাকা দক্ষিণ সিটির উন্নয়ন কাজে নয়ছয়, সংবাদ প্রকাশের পরে বিভিন্ন সাংবাদিক দিয়ে ম্যানেজ করার চেষ্টা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল বরাদ্দেই ১২ টেবিলের হিসেব বুঝে দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনর অধীনে এডিবি বরাদ্দের পাকা রাস্তা নির্মাণ কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
সূত্রমতে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ৩৩ নং ওয়ার্ডের নিমতলী নতুন রাস্তা কেরাম বোর্ডের গলিতে ড্রেন ও সড়ক পথ নির্মাণের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে প্যাকেজ আকারে ২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। ২ কোটি টাকা ব্যয়ে পাকা রাস্তাটির নির্মাণ কাজ শুরু করেন মেসার্স মাসুদ ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্র।
সরেজমিনে দেখা যায়,ড্রেন ও সড়ক পথ উন্নয়ন কাজের সিডিউল অনুযায়ি কাজ করা হচ্ছে না। নতুন সড়কের রাস্তার দুই পাশের ড্রেন নির্মাণ কাজ করছে ঠিকাদারের লোকজন। সেখানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ভাঙাচোরা ইট। নিম্নমানের ইট ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
সরজমিনে দেখার পরে সেখানকার দায়িত্বরত সাব-কন্ট্রাকটর লিটনের সাথে দেখা করে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম এবং কত টাকার কাজ চলমান রয়েছে জানতে চাইলে তারা 'দৈনিক সকালের সময়'কে বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২ টি টেবিল শেষ করে আমাদের কাজ করতে হয়। আপনার প্রতিষ্ঠান কত টাকার কাজ পেয়েছে জানতে চাইলে তিনি ১ কোটি টাকার কাজের কথা উল্লেখ করেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম বলতে অস্বীকৃতি জানান। তিনি 'দৈনিক সকালের সময়'কে আরো বলেন, প্রশাসন ও সেনাবাহিনীতে আমার ভাই আছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডে চলমান কাজের ব্যাপারে জানতে সেখানকার দায়িত্বরত কর্মকর্তা সাব-এ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মল্লিকের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি 'দৈনিক সকালের সময়'কে বলেন, প্রকৌশলী স্যারের অনুমতি ছাড়া আমি কোন তথ্য দিতে পারবো না।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনর ৩৩ নং ওয়ার্ডের চলমান ড্রেন ও পাকা রাস্তা নির্মাণের অনিয়মের ব্যাপারে জানতে সেখানকার দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী (সিভিল) মফিজুর রহমান খানের অফিসে দেখা করলে তিনিও কোন তথ্য দিতে অস্বীকৃতি জানান।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনস্ত নিমতলী বস্তি এলাকায় পাকা রাস্তা নির্মাণে অনিয়মের কারণে সংবাদ প্রকাশের পর দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী দায়িত্বে থাকা কর্মকর্তা মো: মফিজুর রহমান খান বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে ম্যানেজ করার চেষ্টা করেন। বিভিন্ন হজের সাংবাদিক দিয়ে ফোন করার ব্যাপারে মন্তব্য জানতে মো: মফিজুর রহমান খানের মুঠোফোন যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেন নাই।
এমএসএম / এমএসএম
ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি
ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন
মিরপুর জাগৃক অফিসের তিনজন অফিস সহকারীর কতৃপক্ষের অনুমতি না নিয়ে নেপাল ভ্রমণ
খাজা ওসমান ফারুকীর গবেষণাধর্মী গ্রন্থ ‘সুফিনামা’ ও কাব্যগ্রন্থ ‘অস্তিত্বের আদিম সুর’-এর মোড়ক উন্মোচন
খিলগাঁওয়ে উদ্যোক্তাদের মিলনমেলা: ফ্রি মিটআপে নেটওয়ার্কিং ও প্রোডাক্ট ডিসপ্লের সুযোগ
একই দিনে সারা বিশ্বে ঈদ পালন ধর্ম ও বিজ্ঞান বিরোধী : বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান
ট্যাগিং ও ন্যারেটিভের রাজনীতি ৫ জন হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য : এড্, নাজিমুদ্দিন
আওয়ামী শাসনামলে বাংলাদেশ বেতারের লাগামহীন ব্যয়ে নির্মিত হয়েছিল যেসব অনুষ্ঠান
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে উত্তরা ১২ নং সেক্টরে শুরু হয়েছে পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ'২০২৬
মদের বার ও বিভিন্ন অ-সামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে উত্তরা ১২ নং সেক্টর সোসাইটির মানববন্ধন
কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন