‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
রাজধানী ঢাকাকে সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ, গাছের পরিচর্যা, পানি প্রদান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল।
রোববার (১ নভেম্বর) বিকাল ৪টায় মোহাম্মদপুর টাউন হল থেকে আসাদগেট হয়ে জুলাই স্মৃতি জাদুঘর পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবুর সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, ১ম সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম ও এমজি মাসুম রাসেল এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিক রনি। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সংগঠনের সদস্য মশিউর রহমান সোহানসহ অন্যান্য নেতাকর্মীরা।
কর্মসূচিতে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, গাছে পানি দেওয়া এবং সড়কের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় নেতাকর্মীরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং একটি বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে এ ধরনের পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মসূচি শেষে নগরীর পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গাবতলীতে ৬ হাজার টন ধারণক্ষমতার সার গুদাম উদ্বোধন
ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রার ৭০ শিক্ষার্থীকে হাফেজে কুরআন পাগড়ি প্রদান
তুরস্কে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হাফেজ নাজিরকে জামায়াত আমিরের সংবর্ধনা
মুগদা মেডিকেলে ড্যাবের মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে মুগদা মেডিকেলে ড্যাবের পরিচ্ছন্নতা অভিযান
নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা
মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি
বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা
মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর
যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি