ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

যাত্রাবাড়ী শাহরিয়ার স্টিল মিলে বিদ্যুৎস্পর্শে কিশোরের রহস্যজন মৃত্যু


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২-৩-২০২৬ দুপুর ৩:৪৬

রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া কাঠের পুল এলাকায় শাহরিয়ার স্টিল মিলে বিদ্যুৎস্পর্শে রাসেল নামের ১৪ বছরের এক কিশোরের রহস্যজন মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১:টার দিকে কোনাপাড়ার একটি স্টিল মিলে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার পুলিশ ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে হলেও জানা যায়।
মৃত রাসেল বরিশালের মুলাদী থানার শোলঘর গ্রামের রহিদুল মৃধার ছেলে। ১২ বছর আগে বাবা মারা যাওয়ার পর ১৫ বছরের এক বোন সোনালী ও মাকে নিয়ে ডেমরায় ১৯/১ মধুবাগ মসজিদ রোডে ৪র্থ তলায় ভাড়া বাড়িতে থাকতেন।
নিহতের মা সুমি বেগম বলেন, আমার ছেলে কোণাপাড়ার একটি স্টিল মিলে কাজ করত। শনিবার দিবাগত রাতে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে মারা যাওয়ার খবর পেয়ে স্টিল মিলে যাই। সেখানে শুনি পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে ডেমরায় ডগাইর বাজার কবরস্থানে রোববার বিকালে দাফন করা হয়েছে। তিনি আরও বলেন, ১২ বছর আগে আমার স্বামী মারা যায়। ১ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে ঢাকায় থাকি। আমি অসুস্থ, ছেলেই সংসার পরিচালনা করত। আজ একমাত্র ছেলে মারা গেছে, আয়ের পথও বন্ধ হয়ে গেছে। এখন আমরা কী করে বাঁচব। কে আমাদের সংসার পরিচালনা করবে।
তিনি অভিযোগ করে বলেন, আমার ছেলে মারা গেছে স্টিল মিলের পক্ষ থেকে আমাদের সান্ত্বনা দিতে কেউ আসেনি। এমনকি লাশটি বহন করার জন্যও একটি টাকা দেয়নি। আমি আমার ছেলের মৃত্যুর বিচার চাই। রাসেলের মামা মনির বলেন, স্টিল মিলে কাজ করা অবস্থায় মিলের শ্রমিক রাসেল মারা গেছেন। মিলের মালিক লাশ দাফনের টাকাটা পর্যন্ত দেয়নি। আমি আমার ভাগিনার মৃত্যুর বিচার চাই।
মৃত রাসেলের বোন সোনালী কাঁদতে কাঁদতে বলেন, নিষ্ঠুর মিলের মালিক আমার ভাইটির মৃত্যুর পর একটু দেখতেও এলো না। এদিকে মিলের জিএম মাকছুদুলের বক্তব্য জানতে মিলে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, যা কিছু জানতে চান পুলিশের কাছে জানেন। মিলের মালিক মাকছুদুর রহমান বলেন, মৃত ব্যক্তি মিলের কর্মচারী নয়। তিনি রাতে চুরি করতে এসে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন।
যাত্রাবাড়ী থানার এসআই নুর হোসেন বলেন, ৯৯৯ নাম্বারের মাধ্যমে সংবাদ পেয়ে স্টিল মিলে গিয়ে দেখি বিদ্যুতের হাইভোল্টেজ তারে জড়িয়ে রাসেলের মরদেহ পড়ে আছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু  বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা