দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোদ্ধাকে রাজনৈতিক সচিব করলেন এমপি এস এম জাহাঙ্গীর হোসেন
নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি দীর্ঘদিনের আস্থাভাজন সহকর্মী মনিরুল ইসলাম সোহাগকে তাঁর “রাজনৈতিক সচিব” হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
মঙ্গলবার (০২ মার্চ ২০২৬) জারি করা এক নিয়োগপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। নিয়োগপত্রে উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয়, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষায় সহযোগিতা করার লক্ষ্যে এ নিয়োগ প্রদান করা হয়েছে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, মনিরুল ইসলাম সোহাগ দীর্ঘদিন ধরে তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে ছিলেন।
সুখে-দুঃখে, বিপদে-আপদে নিরলসভাবে সহযোগিতা করে গেছেন। তাঁর সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রতি আস্থা রেখেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
নিয়োগপত্রে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক সচিব হিসেবে মনিরুল ইসলাম সোহাগ নির্বাচনী এলাকার বিভিন্ন কর্মসূচির সমন্বয়, সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং জনসাধারণের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখতে ভূমিকা রাখবেন। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন তিনি।
এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, নতুন রাজনৈতিক সচিবের সক্রিয় ভূমিকার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন নিয়োগপ্রাপ্ত রাজনৈতিক সচিবের সর্বাঙ্গীন সফলতা কামনা করে বলেন, “আমি আশা করি, তিনি অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে নির্বাচনী এলাকার উন্নয়ন ও সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন