শহীদ বুদ্ধিজীবি স্বরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি: আয়োজনে উত্তরা ৬নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি
রাজধানীর উত্তরায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটি কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালণ করা হয়।
রবিবার ১৪ ডিসেম্বর দুপুরে উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটি তার সোসাইটি প্রাঙ্গনে এই প্রথম রক্ত দান কর্মসূচির আয়োজন করেন। এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটির। এছাড়াও বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন ও উত্তরার বিপ্লবী ছাত্র-জনতা ঐক্য পরিষদের তত্ত্বাবধায়নে প্রায় ৩০ জনেরও বেশী স্বতঃস্ফূর্তভাবে এ সময় রক্ত দান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উত্তরা ৬নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এম আনোয়ারুল ইসলাম পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জুলাই বিপ্লবের শহীদ জাবের ইব্রাহিমের পিতা কবির আহমেদ, নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম, মোঃ জাহিদুল হক ডালিম,
ডাঃ নুরজাজান বেগম মুক্তি, ড. জুয়েল, মোস্তফা কামাল, ডা. রোকন, ডা. নিয়াজ মাহমুদ রাহাত, মোঃ মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এম আনোয়ারুল ইসলাম পলাশসহ উপস্থিত অতিথিবৃন্দ এবং ৬নং সেক্টরের বাসিন্দা ও ৬ নং সেক্টরের জুলাই যোদ্ধারা স্বেচ্ছায় রক্তদান করেন।
৬নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবারই সর্ব প্রথম এমন আয়োজন করা হয় বলে জানান আয়োজক কমিটি।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার