বিজয় দিবসে বিজয়ের পিঠা উৎসব :আয়োজনে উত্তরা সেক্টর- ৬ ওয়েলফেয়ার সোসাইটি
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে বিজয়ের পিঠা উৎসব পালিত হয়। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য প্রকাশের জন্য এ পিঠা উৎসব উদযাপন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। চিতই পিঠা, ভাবা পিঠা, ফুচক সহ হরেক রকম পিঠার পরশা সাজিয়ে সোসাইটির সকল সদস্য ও ভোটারদের নিয়ে উৎসবমুখর পরিবেশে তা উজ্জাপন করা হয়।
মঙ্গলবার ১৬ ডিসেম্বর সন্ধ্যাকালীন সময়ে ওয়েলফেয়ার সোসাইটির পার্ক প্রাঙ্গণে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এম আনোয়ারুল ইসলাম পলাশ। সোসাইটির কয়েক ব্যক্তি গুনিজনদের সহযোগিতায় এ আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন উত্তরা সেক্টর -৬ ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন কমিশনার ইমরান আলী খান ও সাইফুল ইসলাম, ডালিম, ফারুক, মঞ্জু, বদিসহ প্রমখ।
পিঠা উৎসবে আসা সোসাইটির বাসিন্দারা বলেন, এ ব্যতিক্রমী উদ্যোগে আমরা আসতে পেরে খুবই আনন্দিত। বাঙালির ঐতিহ্য এই পিঠাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সোসাইটির পক্ষ থেকে ওয়েলফেয়ার সোসাইটিকে ধন্যবাদ। সম্পূর্ণ ভেজাল মুক্ত পিঠার স্বাদ আমরা পেয়েছি। যা গ্রামের কথা মনে করিয়ে দেয়। যান্ত্রিক জীবনে আজকাল বাসা- বাড়িতে খুব একটা বানানো হয় না। বিজয়ের দিনে এ বিজয় পিঠার আয়োজন সত্যিই প্রশংসনীয়।
উৎসবের মাধ্যমে একদিকে যেমন বিজয়ের চেতনাকে সম্মান জানানো হয়েছে, অন্যদিকে জুলাই যোদ্ধাদেরও স্বরন করা হয় পাশাপাশি হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতিকে ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও বর্তমান সময়ে এ সেক্টরে আমরা নিরাপদে পথ চলতে পারছি বলে মন্তব্য করেছেন উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আগত অতিথিরা।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার