ঢাকা–৭ ও ১০ আসনে সেনাবাহিনীর বিশেষ টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন: নিরাপত্তা নিশ্চিতে যৌথ মহড়া
১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–৭ ও ঢাকা–১০ আসনের (৫৫ নম্বর ওয়ার্ড) জন্য দায়িত্বপ্রাপ্ত ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪র্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (আজিমপুর এবং কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প) কর্তৃক একটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হয়। ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের মধ্যে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করাই ছিল এ বিশেষ টহলের মূল উদ্দেশ্য।
উক্ত কার্যক্রমের আওতায় ঢাকা–৭ ও ঢাকা–১০ আসনের (৫৫ নম্বর ওয়ার্ড) অন্তর্ভুক্ত মোট ১৩৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় সম্ভাব্য হুমকি পর্যালোচনা, সার্বিক পর্যবেক্ষণ এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
এছাড়াও নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন ভোটকেন্দ্রের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় স্থানীয় জনগণকে আসন্ন নির্বাচনে নির্বিঘ্ন ও নিশ্চিন্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বস্ত করা হয়।
জাতীয় স্বার্থে যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা