নির্বাচন সামনে রেখে ঢাকা–৭ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–৭ আসনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে অজেয় চার-এর আজিমপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ঢাকা–৭ আসনের বিভিন্ন এলাকায় এ যৌথ টহল পরিচালিত হয়।
যৌথ টহল কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং আনসার সদস্যবৃন্দ একযোগে অংশগ্রহণ করেন। টহলরত সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহে নিয়মিত টহল দেন এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
জানা গেছে, এ যৌথ টহল কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনকেন্দ্রিক যেকোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধ করা, পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনমনে আস্থা বৃদ্ধি করা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে, যেকোনো সন্দেহজনক কার্যক্রম পরিলক্ষিত হলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এমএসএম / Aminur
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা