ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

লন্ডনগামী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশের নতুন নির্দেশনা


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ৪:২৬

লন্ডনগামী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যুক্তরাজ্যে ভ্রমণের আগে যাত্রীদের ভিসা ও পাসপোর্টের বৈধতা নিশ্চিত করার পাশাপাশি যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে সর্বশেষ পাসপোর্ট তথ্য UKVI (UK Visas and Immigration) অ্যাকাউন্টে হালনাগাদ করা বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর পৌনে তিনটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, UK Border Force-এর নির্দেশনা অনুযায়ী পাসপোর্ট বা ভিসার তথ্য সঠিকভাবে আপডেট না থাকলে যুক্তরাজ্যে প্রবেশের সময় অতিরিক্ত যাচাই, বিলম্ব কিংবা ভ্রমণসংক্রান্ত জটিলতার সম্মুখীন হতে পারেন যাত্রীরা।
এ অবস্থায় লন্ডনগামী সকল যাত্রীকে ভ্রমণের আগে প্রয়োজনীয় সব তথ্য যাচাই ও সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি। কর্তৃপক্ষের মতে, আগাম প্রস্তুতি গ্রহণ করলে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব হবে।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী