ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক সোসাইটি গঠনের মাধ্যমে চাঁদাবাজ মাদক সন্ত্রাস নির্মূল করব : ড. এম এ কাইয়ুম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-২-২০২৬ বিকাল ৭:৫৫

রাজধানীর পূর্ব বাড্ডার আলিনগর সোসাইটির উদ্যোগে ঢাকা ১১ আসনের বিএনপি’র প্রার্থী ড. এম এ কাইয়ুমের পথসভা  অনুষ্ঠিত হয় । পথসভায় ড.এম এ কাইয়ুম বলেন, ঢাকা ১১ আসনের প্রতিটি ইঞ্চি জায়গাকে এলাকা ভিত্তিক সামাজিক সোসাইটির অন্তর্ভুক্ত করা হবে। বিভিন্ন সামাজিক সোসাইটির মাধ্যমে এলাকার উন্নয়ন করা ও মাদক সন্ত্রাস নির্মূল করা হবে। কেহ কোন চাঁদা বা সন্ত্রাস করতে চাইলে আমরা সকলে মিলে প্রতিহত করব। তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে আমরা অনেক মামলা হামলা শিকার হয়েছি কিন্তু নীতিগতভাবে দল থেকে সরে যায়নি । তিনি আরো বলেন, আপনারা দেখছেন আমি অল্প বয়সে কাউন্সিলার হয়েছি । আমি লিংক রোড তৈরি করা, রাস্তা, পানি ও গ্যাসের সংযোগ দিয়ে এলাকার উন্নয়নে কাজ করেছি । আমি আপনাদের সন্তান সবসময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব। আপনারাসহ সারাদেশের মা-বাবাদের কাছে আবেদন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকেসহ সারাদেশের সকল  প্রার্থীকে জয়লাভ করে দেশ বিনির্মাণে সহযোগিতা করবেন বলে আশাকরি ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এ জি এম শামসুল হক, বাড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন, বাড্ডা থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মেম্বার  এম এ বাশার, সিরাজ মিয়া স্কুল নির্বাচনী কেন্দ্র প্রধান কাজী আনোয়ার হোসেন মিন্টু, বাড্ডা থানা বিএনপির নির্বাহী সদস্য ইমাজ উদ্দিন ইমান, ৩৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি দীপক কুমার টাইগার, সোসাইটির সভাপতি মোবারক হোসেন ফকির ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন  টিটু, মো. সালাউদ্দিন, আবদুর রাজ্জাক মিন্টু , ইমরান মাদবর, তাজিমুল হক, আলী হোসেন, এমরান হোসেন,  আলেক হোসন, আবদুল আজিজ প্রমুখ ।

 

Aminur / Aminur

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল