ড্রাইভার কনস্টেবল মো. সোহাগ হোসেনকে নিটোরে দেখতে গেলেন অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ চিকিৎসাধীন ড্রাইভার কনস্টেবল মো. সোহাগ হোসেনকে দেখতে যান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম, পিপিএম-সেবা। তিনি আহত পুলিশ সদস্যের খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার সার্বিক ব্যবস্থা নিশ্চিত করেন।উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ডিউটি শেষে পূর্বাচল পুলিশ লাইনে ফেরার পথে ড্রাইভার কনস্টেবল মো. সোহাগ হোসেন (বয়স ২৮) একটি দুর্ঘটনার শিকার হন। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ডান পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং তার ডান পা ভেঙে যায়।
দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমের নির্দেশনায় এবং এন্টি টেররিজম ইউনিট, বারিধারা, ঢাকাসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সহযোগিতায় তাকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর)-এ ভর্তি করা হয়। আজ সকাল ১১টা ১৫ মিনিটে অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমের সঙ্গে নিটোর ড্যাব শাখার সভাপতি ও সহকারী অধ্যাপক ডা. মো. শামসুল আলম এবং সদস্য সচিব ডা. শেখ মুহাম্মাদ আতিকুর রহমান, পিপিএম-সেবা সহ অন্যান্য সিনিয়র কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত হয়ে আহত পুলিশ সদস্যের চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করেন।এবং ডাক্তারদের ব্যবহারে আইজিপি সন্তুষ্ট প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা