ঢাকা ১২ আসনে বিএনপি জোটের সাইফুল হক সুবিধাজনক অবস্থানে
ঢাকা ১২ আসনে কোদাল মার্কার পক্ষে গণসংযোগে অভূতপূর্ব জনসমাগম ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। রাজধানীর তেজগাঁও খামারবাড়ি থেকে শুরু করে ফার্মগেট, সরকারি বিজ্ঞান কলেজ, সাতরাস্তা মোড়, বেগুনবাড়ি, হাতিরঝিল হয়ে মধুবাগ মাঠ পর্যন্ত বিশাল পদযাত্রার জনসংযোগে লক্ষ মানুষের ঢল নামে।
নির্বাচনী সর্বশেষ জনসংযোগে শেষে মধুবাগ মাঠে বক্তব্যের শুরুতে আনোয়ারুজ্জামান এল রহমান সহ উপস্থিত নেতৃবৃন্দ ও জনতার প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে বিএনপির কোদাল মার্কার সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইফুল হক বলেন আজ এই কোদাল মার্কার জনসংযোগেই প্রমাণ হয়ে গেছে মানুষ তাদের গণরায় দিয়ে দিয়েছে। কোনো কৃত্রিম সুনামি নয়, এটা লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের জোয়ার।
এতে সাইফুল হক বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথের দীর্ঘ সংগ্রাম থেকে তিনি এবার নির্বাচনী সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। এই সংগ্রামেও তিনি বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এবার মানুষ নাগরিক সেবা নিশ্চিত এবং সন্ত্রাস, চাঁদাবাজী, জুলুম ও মাদকের বিরুদ্ধে কোদাল মার্কাকে বিজয়ী করবেন। তিনি নগরীর নাবিস্কো মোড় থেকে লিচুবাগান, নাখালপাড়া রেলগেট, ১২নং গলি, প্রাইমারি স্কুল হয়ে আরজতপাড়া নামিরা হোটেল পর্যন্ত প্রচার মিছিল ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাইফুল হক জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চান। তিনি বলেন, ভোট আপনার আমানত, অধিকার। ঢাকা ১২ আসনে কোদাল প্রতীকেকে বিজয়ী করে ভোটের মর্যাদা ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, দমন-পীড়ন নয়, গণতন্ত্র চাই, লুটপাট নয়, জনগণের অধিকার চাই। তিনি বলেন, কোদাল মার্কা মানে মেহনতি মানুষের প্রতীক, কোদাল মার্কা মানে সংগ্রাম ও অধিকার আদায়ের শপথ করে বলেন, আসুন, একসাথে রুখে দাঁড়াই। চলুন, কোদাল মার্কায় ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করি। কোদাল মার্কা নির্বাচিত হলে প্রথম কাজ হবে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা। ঢাকা-১২ হবে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি মডেল আসন জোর দিয়ে বলেন তিনি। দলের কিছু বহিষ্কৃত ব্যক্তি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আপনারা তাদের মিথ্যাচারে কান দেবেন না। জনগণই আসল শক্তি, আর জনগণ আজ কোদাল মার্কার পক্ষেই অবস্থান নিয়েছে।
সাইফুল হক তার বক্তব্যে উল্লেখ করে বলেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে এসে ঢাকা–১২ আসনেও উপস্থিত হয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ধানের শীষ আর কোদাল একে অপরের পরিপূরক। কোদালই ধানের শীষ। তারেক রহমান সাইফুল হকের হাতে কোদাল তুলে দিয়ে বলেছেন, ১২ তারিখ পর্যন্ত আপনারা পাহারা দেবেন। কোদাল মার্কা নির্বাচিত হলে আগামী পাঁচ বছর আমি আপনাদের পাশে থাকব, আপনাদের সব চাহিদা ও সমস্যা সমাধানে কাজ করব।
সাইফুল হক বলেন, লক্ষ জনতার সামনে দুই হাত তুলে মানুষ শপথ নিয়েছে তারা কোদাল মার্কায় ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের দিন ফজরের নামাজ পড়ে কেন্দ্রে উপস্থিত থাকবেন এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেবেন। সবশেষে দৃঢ় কণ্ঠে তিনি বলেন, অতীতেও আমরা বিজয়ী হয়েছি, এবারও নির্বাচনে বিজয়ী হব—ইনশাল্লাহ। এই গণসংযোগ ও পথসভা প্রমাণ করে, ঢাকা–১২ আসনে কোদাল মার্কা এখন জনগণের আস্থা ও ভোটের প্রতীক হয়ে উঠেছে।
#
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা