নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান
নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে ওই স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ায় সারাদেশের হাজার হাজার সাংবাদিক মাঠে থেকে পেশাগত দায়িত্ব পালন করবেন। কিন্তু নির্বাচনকালীন দায়িত্বের কারণে অনেক সাংবাদিক নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হতে না পারায় ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হন, যা একজন নাগরিক হিসেবে তাদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী।
বিএমএসএফ সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপিতে সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থায় ভোট প্রদানের সুযোগ যেমন পোস্টাল ব্যালট, অগ্রিম ভোট বা বিকল্প ভোটিং ব্যবস্থার দাবি জানান এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর ও সুস্পষ্ট উদ্যোগ গ্রহণের দাবি জানান।
স্মারকলিপি প্রদানকালে বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, দপ্তর সম্পাদক মো: জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির সভাপতি জাকির হোসেন প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিএমএসএফ নেতারা বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেন। অথচ সেই সাংবাদিকরাই যদি ভোটাধিকার থেকে বঞ্চিত হন, তা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক। আমরা আশা করি নির্বাচন কমিশন সাংবাদিক সমাজের এই যৌক্তিক দাবি বিবেচনায় নেবে।”
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা