ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

যাত্রাবাড়ীতে ফ্লাইওভারে বাসে তল্লাশি চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার


জাহাঙ্গীর আলম শাহীন photo জাহাঙ্গীর আলম শাহীন
প্রকাশিত: ১৭-১২-২০২৫ রাত ১১:২৭

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক সফল অভিযান পরিচালনা করে ১২ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোরে যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের ০৬ নম্বর টোল প্লাজার ৪ নম্বর লাইনের পশ্চিম পাশে ডলফিন পরিবহন নামীয় বাসে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর পরিদর্শক জনাব আব্দুল্লাহ আল মামুন, ধানমন্ডি সার্কেল-এর নেতৃত্বে একটি চৌকশ টিম এই অভিযানটি পরিচালনা করেন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—কক্সবাজারের উখিয়া থানার রুপাইনচিং চাকমা (৪৫), স্বামী- জ্যোতিমং চাকমা; চইমিয়া চাকমা (৪১), স্বামী- ওমং থাইং চাকমা এবং ওমং থাইং চাকমা (৪২), পিতা- চিংলা প্রম্ন চাকমা। অভিযানকালে তাদের কাছ থেকে ১২ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট এবং বাসের ২টি টিকিট জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র ইয়াবা ট্যাবলেট নিয়ে রাঙ্গামাটি হতে ঢাকায় আসছে। সেই তথ্যের ভিত্তিতে ফ্লাইওভারে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করলে ভোর ০৪.৪০ মিনিটের দিকে রাঙ্গামাটি হতে ঢাকা কলাবাগানগামী ডলফিন পরিবহনের বাসটি থামানো হয়। বাসে প্রবেশ করে রেইডিং টিমের সহযোগিতায় ১-২, ১-৩ ও ১-৪ নম্বর সিটে বসা তিন আসামিকে ঘেরাও করে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা কক্সবাজার টু ঢাকা রুটে না এসে প্রথমে রাঙামাটি যায় এবং সেখান থেকে ডলফিন পরিবহনে ঢাকা হয়ে কখনো গাজীপুর বা ঢাকায় ইয়াবা পাচার করে আসছিল। এই ঘটনায় পরিদর্শক জনাব আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক একটি মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা