সেন্টার ফর লিগ্যাল এইড এন্ড সল্যুশনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত
রাজধানীর ঢাকার উত্তরা ৬ নম্বর সেক্টরে সেন্টার ফর লিগ্যাল এইড এন্ড সল্যুশনের উদ্যোগে ইফতার মাহফিল ও গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা ৬ নম্বর সেক্টরে সংগঠনটির প্রধান কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সেন্টার ফর লিগ্যাল এইড এন্ড সল্যুশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আকরামুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সেন্টার ফর লিগ্যাল এইড এন্ড সল্যুশনের ফাউন্ডার মেম্বার এবং গাজীপুর সেন্টার ল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা পবিত্র রমজান মাসের রোজা পালনের তাৎপর্য, গুণাবলি ও গুরুত্ব তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম প্রিন্স বলেন, সেন্টার ফর লিগ্যাল এইড অধিকারবঞ্চিত মানুষের পাশে থেকে সব সময় তাদের ইনসাফ আদায়ে কাজ করে যাচ্ছে। সমাজে অনেকেই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। একজনের জায়গা আরেকজন জোরপূর্বক দখলে নিচ্ছে, অন্যায়ভাবে মানুষকে হয়রানি করছে। এসব বিষয়ে সংগঠনটি সব সময় সচেষ্ট থেকে ভুক্তভোগীদের পাশে কাজ করে যাবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ