ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

নারায়ণগঞ্জে কথিত জীনের বাদশার খপ্পরে ভুক্তভোগি মোশাররফ হোসেন


আব্দুল লতিফ রানা photo আব্দুল লতিফ রানা
প্রকাশিত: ২৪-২-২০২৬ রাত ৯:১১

নারায়ণগঞ্জের খালপাড় এলাকায় জীনের বাদশা পরিচয়ধারী এক প্রতারকের খপ্তরে পড়ে একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রতারণার শিকার হয়েছেন। 
প্রতারক কবিরাজের ভোটার আইডি কার্ডে প্রতারকের নাম মাওলানা আব্দুল্লাহ, তার বাবার নাম কারী মাওলানা জুবায়ের, মাতার নাম বিবি কুলসুম। নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার ১০৭/০৫ নম্বর মিজমিজি তাদের বাড়ি বলে ঠিকানা দেওয়া রয়েছে। ভুক্তভোগি জানান, রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা মো. মোশাররফ হোসেন নামে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকতা ফেসবুকের মাধ্যমে জানতে পারেন যে, নারায়ণগঞ্জের খালপাড় এলাকায় একজন কবিরাজ জীন ভুতের চিকিৎসা দেন। ফেসবুকে কথিত  সেই জীনের বাদশার মোবাইল নম্বর দেখতে পান। এরপর ভুক্তভোগি মোশাররফ হোসেন সেই মোবাইল নম্বরে ফোন করে তার চিকিৎসার বিষয়ে কথা বলেন। এসময় প্রতারক জীনের  বাদশা তাকে বলেন, বাবা তোমার চিকিৎসা করা হলে তুমি ভাল হয়ে যাবে। এরপর তার কাছে চিকিৎসার জন্য ২ হাজার ৮০ টাকা বিকাশে দিতে বলা হয়। একপর্যায়ে বাধ্য হলে তিনি কথিত কবিরাজের বিকাশ নম্বর ০১৩০-৭৮৫৪৪৬৪ নম্বর দেয়। পরে উক্ত বিকাশ নম্বরে ২ হাজার ৮০ টাকা পাঠানো হয়। এর দুই দিন পর তার সঙ্গে করতে বলেন ওই প্রতারক। তার দুইদিন পর মোশাররফ হোসেন পুনরায় জীনের বাদশার ফোনে ফোন করলে তাকে বলা হয়, বাবা তোর রক্তের সঙ্গে খারাপ জিনিস মিশে আছে। আমি এখন আসনে বসে আছি, তুই কি জীনদের সঙ্গে কথা বলবি। একপর্যায়ে মোশারফ হোসেন তাদের সঙ্গে কথা বলতে রাজী হলে তার সাথে একজন নারী কণ্ঠের কথা বলিযে দেয়। এরপর তাকে বলা হয়, বাবা তুই ভাল হয়ে যাবি, তোকে ভাল করতে হলে ১২হাজার ৫শ’ টাকা লাগবে, বলেই মোশাররফ হোসেনকে আল-হামদুলিল্লাহ বলতে বলে।পরে বাধ্য হয়ে মোশাররফ হোসেন উক্ত টাকা তার বিকাশ নম্বরে পাঠিয়ে দেন। 
ভুক্তভোগি মোশাররফ হোসেন সকালের সময় কার্যালয়ে এসে বলেন, বিকাশে টাকা দেওয়অর দুইদিন পর পুনরায় ওই কবিরাজকে ফোন করা হলে তাকে বলা হয়, তোর শরীরের কালো যাদু করা হয়েছে। আর এই যাদু তোর নিজস্ব লোক করেছেন। এই যাদু থেকে রক্ষা করতে আবার ২৫ হাজার টাকা দাবি করে। কিন্তু মোশাররফ হোসেন তার দাবিকৃত টাকা দিতে অস্বীকার করেন। এসময় তাকে বলা হয়, ঠিক আছে বাবা তুই অর্ধেক টাকা দে, আর আমি অর্ধেক টাকা দেই। কিন্তু মোশাররফ হোসেন তার কথায় রাজী না হলে তাকে নানা প্রকার ক্ষতি করা এবং ভয়ভীতি দেখিয়ে আসছেন। 
উল্লেখিত ঘটনাটি দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক এর কাছে ভুক্তভোগী মোশাররফ হোসেন অভিযোগ করেন। এরপর কথিত জীনের  বাদশা মাওলানা আবদুল্লাহ এর সেল ফোনে কল করা হলে প্রতারক তার জাতীয় পরিচয় পত্র হোসটআপ নম্বরে পাঠিয়ে দিয়ে বলেন, সম্পাদক হলেও তার কিছুই করতে পারবেন না। এরপর তাকেও নানা প্রকার ভয়ভীতি ও হুমকি দেন। 
এ ব্যাপারে ভুক্তভোগি মোশাররফ হোসেন আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

‎কাগজে ‘পরিত্যক্ত’, বাস্তবে রমরমা বাণিজ্য: ডিএনসিসি’র ঝুঁকিপূর্ণ মার্কেটে অবৈধ কমিটির রাজত্ব ও নির্বাচন

বিশ্ব মা দিবসে মহীয়সী মা’দের সম্মাননা দিলো উত্তরা ১২ নং সেক্টর সোসাইটি

মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জন গ্রেফতার

কর্মগুণে উত্তরাবাসীর আস্থার প্রতীক: যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম

ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি

ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন

মিরপুর জাগৃক অফিসের তিনজন অফিস সহকারীর কতৃপক্ষের অনুমতি না নিয়ে নেপাল ভ্রমণ

খাজা ওসমান ফারুকীর গবেষণাধর্মী গ্রন্থ ‘সুফিনামা’ ও কাব্যগ্রন্থ ‘অস্তিত্বের আদিম সুর’-এর মোড়ক উন্মোচন

খিলগাঁওয়ে উদ্যোক্তাদের মিলনমেলা: ফ্রি মিটআপে নেটওয়ার্কিং ও প্রোডাক্ট ডিসপ্লের সুযোগ

একই দিনে সারা বিশ্বে ঈদ পালন ধর্ম ও বিজ্ঞান বিরোধী : বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

ট্যাগিং ও ন্যারেটিভের রাজনীতি ৫ জন হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য : এড্, নাজিমুদ্দিন

আওয়ামী শাসনামলে বাংলাদেশ বেতারের লাগামহীন ব্যয়ে নির্মিত হয়েছিল যেসব অনুষ্ঠান