ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তুরাগে ৮৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২৬-২-২০২৬ দুপুর ১:৩৬

রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১। র‍্যাব জানায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় তুরাগ থানা এলাকার কামারপাড়া ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ সংলগ্ন তাহের মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশে ভান্ডারীর মাঠের সামনে একটি কার্ভাড ভ্যান তল্লাশি করা হয়। তল্লাশিকালে ভ্যানের ভেতর থেকে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় মো. আব্দুল মালেক ওরফে মালেক খলিফা (৪০), পিতা মৃত আব্দুস সাত্তার, গ্রাম খেপুপাড়া, থানা কলাপাড়া, জেলা পটুয়াখালী এবং মো. রাসেল (২৮), পিতা আমির হোসেন, গ্রাম ধনিয়াগুটাউন, থানা ভোলা সদর, জেলা ভোলা—কে গ্রেপ্তার করা হয়।
এ সময় একটি নীল-হলুদ রঙের Ashok Leyland ব্র্যান্ডের কার্ভাড ভ্যান, তিনটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।
র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানী ঢাকা ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী