নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও ঠিকাদাদের হয়রানির অভিযোগ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (অঞ্চল-৩) নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, অতিরিক্ত আর্থিক সুবিধা সহ ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী ঠিকাদারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মেসার্স এম.এ আলী এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সুনামের সাথে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার পরও সাম্প্রতিক একটি প্রকল্পের বিল পরিশোধ ও আনুষঙ্গিক কার্যক্রমে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (অঞ্চল-৩) নির্বাহী প্রকৌশলী হাসান হাবিব। অভিযোগকারী জানান, তিনি নিয়মবহির্ভূত অর্থ দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন প্রশাসনিক জটিলতা তৈরি করা হয় এবং দরপত্র প্রক্রিয়ায় বাধা দেওয়া হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে,চলমান টেন্ডার প্রক্রিয়ায় কাজ প্রদানের জন্য নির্দিষ্ট শতাংশ অর্থ না দেওয়ায় অযৌক্তিক শর্ত আরোপ করে দরপত্র বাতিল তরা হয়। নিরাপত্তা আমানত (সিকিউরিটি) অযথা আটকে রাখা হয়েছে। ডিফেক্ট লাইয়াবিলিটি পিরিয়ড শেষে হলেও অনৈতিক অর্থ দাবি করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ নিকট অভিযোগ করায় ব্যাপক হয়রানির হুমকি দেয়া হযেছে। প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে চাপ প্রয়োগ করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশন (অঞ্চল-৩) নির্বাহী প্রকৌশলী হাসান হাবিব একজন দুর্নীতি পরায়ন কর্মকর্তা, তিনি সবার কাছ থেকে ৫% হারে কমিশন বাণিজ্য করেন এবং কেউ টাকা দিতে না চাইলে তিনি তাকে ব্ল্যাক লিস্টে ফেলেন। ভুক্তভোগী ঠিকাদারেরা বলেন, , এসব কর্মকাণ্ড সরকারি ক্রয় সংক্রান্ত প্রচলিত আইন ও বিধিমালার পরিপন্থী। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে এ ধরনের অভিযোগগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা জরুরি। অভিযোগের বিষয় ঢাকা দক্ষিণ সিটিকর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, আমি এখনো আভিযোগটি হাতে পাইনি,পেলে তদন্ত করে বিভাগীও ব্যবস্থা নেয়া হবে। কিন্তু আহসান হাবিব আমাকে মৌখিক ভাবে জানিয়েছে, তাকে একটি কোম্পানি হয়রানি করছে।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি, এমনকি খুদে বার্তা দিয়ে তার কাছে অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি উত্তর দেননি।
এমএসএম / এমএসএম
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন