রাজধানীর উত্তরায় এগারো নম্বর সেক্টরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ ফেব্রুয়ারি ১১নং সেক্টর পার্ক মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল হৃদয় এবং মোঃ জাহাঙ্গীর আলম, (সহ-সভাপতি, মুক্তিযুদ্ধ প্রজন্ম দল, ঢাকা মহানগর উত্তর)।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,স্থানীয় এক মাদ্রাসার শিক্ষক ও এতিম শিক্ষার্থীরা । এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ মো. জামির হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদল সদস্য সালাউদ্দিন আহমেদ বাবু, সাবেক যুবদল নেতা শিমুল আহমেদ, উত্তরা পশ্চিম থানা বিএনপির মো. আলাউদ্দিন আহমেদ, জাকির হোসেন, মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের জাহাঙ্গীর হোসেন, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের মো. হানিফ মিয়া, সেলিম হাওলাদার, মোশাররফ হোসেন, সাখাওয়াত হোসেন মুক্তার, তানজিম আহমেদ সোহাগ, মোজাম্মেল হোসেন সোহাগ, রুবেল আহমেদ ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজ-এর সকল নির্বাচনী এজেন্টসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। তিনি সামাজিক সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
এছাড়াও নির্বাচনের আগে দেওয়া তার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবেন। মহান আল্লাহর কাছে তিনি সেই তওফিক কামনা করেন।
শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার