বংশালে সেনাবাহিনীর অভিযানে লুট হওয়া বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার, ৪ জন গ্রেফতার
গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, গত ০৫ আগস্ট পরবর্তী সময়ে থানা লুটের ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল বংশাল এলাকায় গোপনে লুকিয়ে রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাথমিকভাবে অস্ত্রটির অবস্থান বংশাল থানার সিককাটুলী এলাকার একটি বাসস্থানে বলে তথ্য পাওয়া যায়।
পরবর্তীতে উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিককাটুলী এলাকায় ৪ জন সন্দেহভাজনের বাসস্থানে সেনাবাহিনী কর্তৃক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে রায়হান রাজ নামক এক ব্যক্তির বাসস্থান থেকে একটি বিদেশি পিস্তল (CZ-75, 0-07, Made in Czech Republic) ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাপ্ত তথ্যে জানা যায়, রায়হান রাজ বংশাল এলাকার ব্যোম রায়হান গ্রুপের একজন সক্রিয় সদস্য। উদ্ধারকৃত অস্ত্রটি বংশাল থানার লুট হওয়া অস্ত্র—এ বিষয়টি সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এছাড়া একই এলাকায় জনৈক সামিরের বাসস্থান থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—একটি সামুরাই, একটি বড় চাকু, দুটি ছোট চাকু এবং পাঁচটি কিলার গিয়ার (স্পোকেট)।
ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অভিযানে উদ্ধার হওয়া বিদেশি পিস্তলের মূল আসামি রায়হান রাজ বর্তমানে পলাতক রয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Aminur / Aminur
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা