উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ঠোঁটকাটা আলতাফসহ ১৬ জন গ্রেফতার
রাজধানীর উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদ আলমের দিকনির্দেশনায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ঠোঁটকাটা আলতাফসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। থানার চৌকস অফিসারদের সমন্বিত ও কৌশলগত অভিযানে এসব গ্রেফতার সম্পন্ন হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মো. আলতাফ ওরফে ঠোঁটকাটা আলতাফ (৩৪), সাইফুল ইসলাম (৩৭), মো. আমির হোসেন ফিরোজ (৪৭), রওশন মিয়া (৩৩), সিফাত মিয়া (১৯), বাইজিদ মিয়া (২২), কাজী সাদমান (২৫), রায়হান হোসেন (২৪), মোহাম্মদ হুমায়ুন কবির (৪২), মো. রায়হান (৩১), মো. ফিরোজুর রহমান (৪৫), মোহাম্মদ ফারুক (৪২), মো. ইমরান হোসেন (৪৫), সাইদুল আলম (২৭), জান্নাতুল মাওয়া ওরফে রোদশী সরকার (২৫) এবং তাসলিমা (৪০)।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদ আলম জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) থানার আওতাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া ২২টি মামলার অভিযুক্ত ঠোঁটকাটা আলতাফসহ নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ