ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৫-১২-২০২৫ বিকাল ৫:৫

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিয়েছেন প্রায় ২ হাজার মানুষ। 

শহীদ মডেল স্কুল এন্ড কলেজ ও ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এ মানবিক সেবামূলক কর্মসূচি সোমবার  (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ৯ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে  অনুষ্ঠিত হয়।

শহীদ মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক ও ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের লেকচারার ডাক্তার রাকিব শহীদ রুমি -এর উপস্থাপনায় ও শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ড. মোহাম্মদ এমদাদ হোসেন ও ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের  সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় দীর্ঘদিনের পরিকল্পিত এ ফ্রি মেডিকেল ক্যাম্প পূর্ণতা পায়।

ফ্রি ক্যাম্পে শহীদ মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও চিকিৎসা নিতে আসেন স্থানীয় বাসিন্দাসহ নিরাপত্তাকর্মী, গৃহকর্মী, দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষজন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

এলাকাবাসী জানান, এমন মানবিক উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এমন সেবামূলক ক্যাম্প নিয়মিত আয়োজনের দাবিও জানান তারা।

জাপানি বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে ফ্রি ই সি জি পরীক্ষা করা হয়।

যেসব বিষয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেওয়া হয়েছে, বিশেষজ্ঞ মেডিসিন বিভাগ, নাক, কান ও গলা বিভাগ, শিশু রোগ বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, 

ডেন্টাল সহ অন্যান্য বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। 

শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ড. মোহাম্মদ এমদাদ হোসেন বলেন, শিক্ষা ও

চিকিৎসা সেবা শুধু পেশা নয়, এটি এক ধরনের ইবাদত। চিকিৎসা সেবার মূল লক্ষ্য হলো মানুষের কষ্ট লাঘব করা, তাই আমাদের প্রত্যেকের উচিত আন্তরিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে জনগণের পাশে থাকা।

শহীদ মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক ও ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের লেকচারার ডাক্তার রাকিব শহীদ রুমি বলেন, আমরা চাই— দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষও যেন চিকিৎসা সেবার বাইরে না থাকে। চিকিৎসা কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক অধিকার। ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মতো কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করবে ইনশাআল্লাহ।”


ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মানবিক দায়বদ্ধতা থেকে  আয়োজন করা এ ক্যাম্পে অংশগ্রহণকারী সকল বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি আমরা কৃতজ্ঞ।


 বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডাক্তার রাকিব শহীদ রুমি।

এমএসএম / এমএসএম

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি