ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

যাত্রাবাড়িতে টাইলস মিস্ত্রি ফারুক হত্যা মামলার মূল আসামিসহ গ্রেফতার ৩


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১৮-১২-২০২৫ বিকাল ৭:১৯

যাত্রাবাড়ির টাইলস মিস্ত্রি ফারুক (১৮) হত্যা মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) আদালতে পাঠানোর পর আদালত তাদের দুজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—নাহিদ ওরফে মুকিদ (৩২), সোহেল ওরফে কালু (২৫) ও ইয়ামিন (২৯) মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে পূর্বশত্রুতার জেরে যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর গ্রাম সরকারের গলির ডাব গাছতলা মাঠে মারধরের পর ছুরিকাঘাত করে ফারুককে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ফারুকের বাবা মো. আলম বাদী- হয়ে সাতজনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় অন্য আসামিরা হলেন—শরীফ ওরফে হাড্ডি শরীফ (২২), আল আমিন (১৯), তামিম (১৯) ও শুভ (১৯)
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফারুকের বন্ধু আলম হোসেন মঙ্গলবার বিকাল ৪টায় যাত্রাবাড়ির নয়ানগর মোড়ে একটি ফ্লেক্সিলোডের দোকান থেকে এমবি কার্ড ক্রয় করেন। এ সময় আলমকে স্থানীয় একটি ক্লাবে নিয়ে যায় আল আমিন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আল আমিনের ১৫–২০ জনের একটি দল উপস্থিত ছিল। এ সময় আল আমিন তার ছোট ভাইকে মারধরের অভিযোগ তুলে আলম হোসেনকে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে আলম মোবাইল ফোনে তার বড় ভাই সাহেব আলীকে বিষয়টি জানিয়ে ক্লাবে ডেকে নেন। সেখানে আল আমিন ও তার সহযোগীরা সাহেব আলীকে মারধর করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ক্লাব ছেড়ে চলে যায়। 
পরে তারা কাজলা নয়ানগর গ্রাম সরকারের গলির ডাব গাছতলা মাঠে অবস্থান নেয়। বিকাল পৌনে ৫টার দিকে ফারুককে একা পেয়ে তারা মারধর ও ছুরিকাঘাত করে হত্যা করে।
এ বিষয়ে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু দৈনিক সকালের সময় কে বলেন, ফারুক হত্যার ঘটনায় মামলার তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত দুজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে সোহেল ওরফে কালুকে জনতা আটক করে মারধর করায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Aminur / Aminur

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা