ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

আজ প্রকাশ হয়নি প্রথম আলো-ডেইলি স্টার, বন্ধ অনলাইন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১২-২০২৫ দুপুর ১১:২৩

রাজধানীর কাওরান বাজার এলাকায় অবস্থিত প্রধান কার্যালয়ে হামলার কারণে দেশের শীর্ষ দুই দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার শুক্রবারের পত্রিকা প্রকাশ হচ্ছে না। একইসঙ্গে গণমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও প্রায় স্থবির হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)  মধ্যরাতে বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, রাতে আকস্মিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর কর্মীদের সবাইকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ অবস্থায় পত্রিকা অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে শুক্রবার ছাপা পত্রিকা বের করা সম্ভব হচ্ছে না।
ছাপা পত্রিকার পাশাপাশি সংবাদমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও আপাতত স্থবির হয়ে পড়েছে। হামলার আগে সর্বশেষ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দুটি পত্রিকার অনলাইন সংস্করণে খবর প্রকাশ করতে দেখা গেছে।
প্রথম আলো তাদের পাঠকের প্রতি এক বার্তায় জানায়, 'বিগত রাতে প্রথম আলোর কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় এর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। এর অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে। পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি।' 
এর আগে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কয়েকশ' ক্ষুব্ধ বিক্ষোভকারী প্রথমে দৈনিক প্রথম আলো, তারপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পরে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নেভাতে সমর্থ হয়। আগুন লাগার সময় অফিসের ভেতরে আমাদের অনেকেই আটকা পড়েন বলে জানা যায়।
জানা যায়, আগুন লাগানোর আতঙ্কিত হয়ে ছাদে চলে যান ভেতরে অবস্থানকারী সংবাদকর্মীরা। ডেইলি স্টারের আহমেদ দিপ্ত ফেসবুকে একটি ভিডিও আপলোড দেন। ক্যাপশনে তিনি লিখেছেন, "এমন লেট নাইট ডিউটি যেন কারও জীবনে না আসুক। ছাদে আটকা পড়ছি, মাফ কইরা দিয়েন। ভবনে আগুন দিছে, দেখা নাও হতে পারে।"
আগুনের ধোঁয়ায় ভেতরে থাকা অনেকেই এসময় অসুস্থ হয়ে পড়েন। রাত ১২টা ৩৫ মিনিটে সেনাবাহিনী ঘটনাস্থলে পোঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। 

Aminur / Aminur

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২

সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের

প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে

‘সংরক্ষিত আসনের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’

সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত

পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের

শাহজালাল বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন

রাজউকে আধুনিক কল সেন্টার চালু: ঘরে বসেই মিলবে তথ্য ও সেবা

তুরাগে অটোরিক্সা চালক হত্যা: ২ গ্রেফতার

চলে গেলেন আনসার ভিডিপি ব্যাংকের সেই জয়নাব খাতুন

‎হজের টাকা নিয়ে চরম প্রতারণা  (এফ এম ট্যুরস’ এন্ড ট্রাভেল) হজযাত্রীর নিবন্ধন বাতিল

আট বছরেও শেষ হয়নি (গৃহসুচনা )প্রকল্পের কাজ, দুর্নীতির মাধ্যমে বিল দেয়ার অভিযোগ